Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ডাক্তার ভাই থেকে জনতার প্রতিনিধি, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপুর মানবিক ভূমিকা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা পূরণ হলে শিল্প খাতের সংকট কাটবে: বাণিজ্যমন্ত্রী ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

১১০ ফিলিস্তিনির বিনিময়ে আজ ৮ জিম্মিকে ছাড়ছে হামাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 113

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আরও ৮ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ১১০ জন ফিলিস্তিনিকে ছাড়বে ইসরাইল।
যুদ্ধবিরতির পর গাজায় ফিরছেন অনেক ফিলিস্তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পেতে যাওয়া ১১০ ফিলিস্তিনির মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে। এছাড়া ৩২ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ছিল। আর ৪৮ জন বিভিন্ন মেয়াদে সাজা খাটছিলেন ইসরাইলের কারাগারে।

একইদিনে হামাসের হাতে জিম্মি থাকা ৮ বন্দিও মুক্তি পাবে। যাদের মধ্যে তিন ইসরাইলি এবং পাঁচজন থাইল্যান্ডের নাগরিক।

এদিকে, দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আল জাজিরা বলছে, গত ৭২ ঘণ্টায় পাঁচ লাখেরও বেশি মানুষ উপত্যকাটির উত্তরাঞ্চলে ফিরে গেছেন। এর আগে, গেল সোমবার ইসরাইলি সেনারা কিছু নির্দিষ্ট রুট দিয়ে নাগরিকদের ফিরে যাওয়ার অনুমতি দেয়। প্রথমে শুধুমাত্র হেঁটে প্রবেশের অনুমতি দেয়া হলেও, পরে গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচলের অনুমতি দেয়া হয়।

তবে ঘরে ফেরা ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মুখে পড়ছেন। অনেকেই পানি ও খাবার সংকটের পাশাপাশি আশ্রয়ের অনিশ্চয়তার কারণে কেন্দ্রীয় গাজায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনিদের ওপর থামছে না ইসরাইলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে আবারও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। বুধবার (২৯ জানুয়ারি) অঞ্চলটিতে বিমান থেকে গোলা ফেলে তারা। এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১০ ফিলিস্তিনির বিনিময়ে আজ ৮ জিম্মিকে ছাড়ছে হামাস

প্রকাশের সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫