Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সুরঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 237

সুরঙ্গ খুড়ে লালমনিরহাটের সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে লোকজন টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের টাকা খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা। ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী বলে জানিয়েছে থানা পুলিশ।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোয়া গেছে কি না তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুরঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা

প্রকাশের সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫