সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত

রাবিতে বাস্কেটবল খেলা নিয়ে সংঘর্ষে তদন্ত কমিটি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 173

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে একই দিন রাত আনুমানিক ১০টায় পরিবহন মার্কেট চত্বরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার তদন্তে কর্তৃপক্ষ উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আহত তিন শিক্ষার্থী হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী ও ফোকলোর বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের বর্তমান সদস্য রিমন আহম্মেদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে বাস্কেটবল খেলা নিয়ে সংঘর্ষে তদন্ত কমিটি

প্রকাশের সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫