সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 419

খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র ছিলেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে খুলনা মহানগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত অর্ণব কুমার সরকার নগরীর বসুপাড়া কলেজিয়েট স্কুলের পাশের বাসিন্দা নীতিশ কুমার সরকারের ছেলে।

স্থানীয়দের বরাতে সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত পৌনে ৯টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত জানান, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র। তার রোল নং ২৩০৩১৭। তার বাবার নাম নিশিত চন্দ্র সরকার। তিনি সোনাডাঙার ৪৫/৩ খ আবু আহমেদ রোডের বাসিন্দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব (মিডিয়া অ্যান্ড সিপি) বলেন, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে অর্ণবকে গুলি করে সন্ত্রাসীরা। তাকে প্রথমে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও রক্তমাখা স্যান্ডেল জব্দ করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এই খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫