Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 287

অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জারি করা বিজ্ঞপ্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শিক্ষা উপদেষ্টা জানান, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি জারির বিষয়ে তিনি অবগত ছিলেন না। মাউশিকে এ ধরনের কোনো আদেশ দেওয়া হয়নি। বিষয়টি কীভাবে হলো, সে বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে।

এর আগে গত ১৯ জানুয়ারি বিজ্ঞপ্তিটি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সই করেন মাউশি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শাখার পরিচালক অধ্যাপক আবেদ নোমানী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা, গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকতে বলা হয়েছে।

এসব বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫