Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

বোমা হামলার হুমকি : তল্লাশিতে বিমানে মেলেনি তেমন কিছুই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 318

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়েছে। তবে ওই বিমানের বোমা বা বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি শেষে আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোটা বিমান তল্লাশি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।

যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। থ্রেট ও তল্লাশির বিষয়ে পরে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে।

এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানের যাত্রীদের নামিয়ে চালানো হয় তল্লাশি।

সতর্কতা জারি করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্ধ রাখা হয় ইমিগ্রেশন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোমা হামলার হুমকি : তল্লাশিতে বিমানে মেলেনি তেমন কিছুই

প্রকাশের সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫