মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান
- প্রকাশের সময় : ১২:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 246
টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের একাংশ রাজধানীর কারওরান বাজার সড়ক অবরোধ করেছেন।
তাই টাকা ফেরতসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল ৯টার দিকে কারওরান বাজার সড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনকারীরা জানান, গত ৩১ মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় হলেও-এজেন্সি অজানা কারণে তাদের সে দেশে পাঠাতে পারেনি। এর মধ্যে একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পায়নি। অভিযোগ জানানোর পরও এর কোনো সুরাহা হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরো কর্মী আসছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।’
উল্লেখ্য, গেল বছর ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীদের ‘মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারে সকাল থেকেই সড়কের ওপর অবস্থান করে এসব কর্মীরা। এতে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে পান্থপথ সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।




















