বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে নিয়ে আসিফের স্ট্যাটাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 298

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে তিন বাহিনীর পোশাকের প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে কঠোর সমালোচনা করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিন বাহিনীর পোশাক ডিজাইনকারীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

ফেসবুকে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে আসিফ আকবর লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেপ্তার করা হউক, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।’

উল্লেখ্য, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে নিয়ে আসিফের স্ট্যাটাস

প্রকাশের সময় : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫