Dhaka ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম

২ একর গাঁজা খেত ধ্বংস করল সেনাবাহিনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 181

খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে ২ একর জমিতে চাষ করা গাঁজা খেত ধ্বংস ও আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযানে ধ্বংস করা গাঁজা গাছ আগুনে পুড়িয়ে দেয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে সিন্দুকছড়ি জোনের গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ির গহীন অরণ্যে অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ২ একর জমিতে গাঁজা চাষের সন্ধান পাওয়া যায়। গাঁজা গাছ ধ্বংস করা শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর ছত্রছায়ায় এ ধরণের চাষাবাদ হয়ে আসছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজি এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিমের নেতৃত্বে সফল অভিযান চালিয়ে ২ একর গাঁজা খেত ধ্বংস ও পুড়িয়ে দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ একর গাঁজা খেত ধ্বংস করল সেনাবাহিনী

প্রকাশের সময় : ০৭:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫