Dhaka ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে : অর্থমন্ত্রী পরাজিত শক্তির চক্রান্তে ফাঁদে পা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর বিদ্যুৎ বিল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে সিফাত পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা কলকাতা ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা আর্জেন্টিনার জার্সিতে আবারো মাঠে নামবেন মেসি!

ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 199

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আলী ইমাম মজুমদার। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ভূমি উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব দিয়েছেন। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে উপদেষ্টা করা হয়। প্রথমে তিনি দপ্তর ছাড়াই প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত থেকে জনপ্রশাসনসহ সরকারের নানা কাজে যুক্ত ছিলেন। পরে তাকে খাদ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

এর মধ্যে গত ২০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। এ অবস্থায় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো আলী ইমাম মজুমদারকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

প্রকাশের সময় : ০৮:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫