বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ ‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 176

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

গতকাল দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি

প্রকাশের সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫