Dhaka ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক নেতাকে পুলিশে সোপর্দ করল যুবদল কর্মীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 196

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিয়াজুল ইসলাম মাসুম (৩০) নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে। তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও যুবদল কর্মীরা জানান, যুবদলের কিছু কর্মীরা বৃহস্পতিবার বিকেলে রূপপুর এলাকায় বেড়াতে যান। এ সময় তারা ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে মাসুমকে কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে বসে আড্ডা দিতে দেখেন। বিষয়টি নাটোরের স্থানীয় নেতাকর্মীদের জানালে তারা একটি মাইক্রোবাসে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় যান এবং পুলিশকেও বিষয়টি জানান। পরে সেখানে রিয়াজুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশের একটি টিম হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মাসুমকে আটক করে নাটোর থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক নেতাকে পুলিশে সোপর্দ করল যুবদল কর্মীরা

প্রকাশের সময় : ০৯:৫১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫