Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 126

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তবে যারা নদী পাড়ের জন্য এরই মধ্যে ঘাটে অবস্থান করছেন তারা শীতে দুর্ভোগে পড়েছেন।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ফলে শুক্রবার ভোরের দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। আর দৌলতদিয়া প্রান্তে রয়েছে পাঁচটি ফেরি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫