Dhaka ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানা প্লাজা দুর্নীতি মামলা: ফের যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ আদালতের বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মক্কা জোটে নতুন দেশ যোগ দিতে পারবে, তবে থাকছে শর্ত বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট

রাজনৈতিক দলের ঐকমত্য হলে সংস্কার দ্রুত হবে: ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 129

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে আসবে, তত দ্রুত কাজ (সংস্কার) করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত।রাতের ভোটের কল্পনা করতে পারি না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংবিধানও সংশোধন হবে। সবকিছু যখন একটা শেপে আসবে তখন কাজ করবো। সংস্কার করতে গেলে বিধি-বিধান, আইন-কানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো একধাপ এগিয়ে যাবে কমিশন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে আসবে, তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। রাতের ভোটের কল্পনা করতে পারি না। আমরা আত্মবিশ্বাসী সকলের সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।

তিনি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১৫ জানুয়ারি) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন উপদেষ্টার কাছে নানা অসঙ্গতি দূর করতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে। পরবর্তীতে দলগুলোর সঙ্গে সংলাপ করে সংস্কার কার্যক্রমে হাত দেবে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে নির্বাচন কমিশনের আইন সংস্কার কমিটিও তার কাজ শুরু করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনৈতিক দলের ঐকমত্য হলে সংস্কার দ্রুত হবে: ইসি

প্রকাশের সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫