Dhaka ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 159

হোটেল-রেস্তোরাঁয় বাড়তি ভ্যাট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভের মধ্যেই এই ঘোষণা দেয় এনবিআর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এনবিআর মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি এ ঘোষণা দেন। এনবিআর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বা আগামী রবিবার হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভান্ডারের ভ্যাট প্রত্যাহারের আদেশ জারি করতে পারে এনবিআর।

এ ছাড়াও ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায় ভ্যাটের হার কমতে পারে। পূর্বের ভ্যাটে ফিরে গেলে দাম কমবে এসব পণ্যের।

সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি বলেন, মূল্য সংযোজন কর মূসক ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ও দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ মূসক প্রযোজ্য ছিল সেটাই থাকবে।

৯ জানুয়ারি শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। এর পর থেকেই বাড়তি ভ্যাট ও শুল্কের বিরোধিতা করে আসছে ব্যবসায়ী ও গ্রাহকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম

প্রকাশের সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫