Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 135

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। একইসাথে পৃথক তিন আদেশে আট মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের তিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের তিনটি আবেদনের প্রেক্ষাপটে এ আদেশ দেয়া হয়।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

চট্টগ্রাম আদালতের জেলা পুলিশের পরিদর্শক হাবীবুর রহমান বলেন, ‘আজ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা পাঁচটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে।’

দু’টি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে এবং অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘মোশাররফ হোসেনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালতে তা নামঞ্জুর করা হয়েছে। তার পক্ষে ডিভিশনের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’

জানা গেছে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং চট্টগ্রামে আটটিসহ মোট নয়টি মামলা রয়েছে।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং মকবুল নামের দলের এক কর্মীকে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এজাহারভুক্ত আসামি। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি গত ৩০ সেপ্টেম্বর ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি করেন।

এছাড়া ২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে গত বছরের ২৪ অক্টোবর মিরসরাই থানায় মামলা হয়। ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী মামলাটি করেন।

বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মো: ইউছুফ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। গত বছরের ২৪ নভেম্বর জোরারগঞ্জ থানায় হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফকে হুকুমের আসামি করে মামলা করেন যুবলীগ নেতা ইউছুফ মিয়া।

২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে অস্ত্র ও হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় গত বছরের ২৪ অক্টোবর মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ভাঙচুর ও হামলার অভিযোগে চট্টগ্রাম নগরী ও মিরসরাই ও জোরারগঞ্জ থানায় আরো অর্ধডজন মামলা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর মোশাররফ হোসেনকে ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট

প্রকাশের সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫