Dhaka ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে হুমকি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 184

রাজশাহীর চারঘাটে বাড়ির দেয়ালে লিখনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফা-আরদ্বীন রহমানকে (১৮) হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) গভীর রাতে সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা এলাকায় তার বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে এ হুমকি দেওয়া হয়। এতে তার পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ফা-আরদ্বীন রহমান বালিয়াডাঙা এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

জানা যায়, গত ১৮ জুলাই রাজশাহীর চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফা-আরদ্বীন রহমানসহ আটক হন আট শিক্ষার্থী। আটকের পর থানায় নিয়ে তাদের ওপর নির্যাতন চালায় পুলিশ। পরদিন তাদের জেলহাজতে পাঠানো হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট মুক্তি পান তিনি। কিন্তু শারীরিক নির্যাতনের পর যথাযথ চিকিৎসা না পাওয়ায় এখন পর্যন্ত ঠিকমতো হাঁটতে পারেন না তিনি। এরইমধ্যে তার বাড়ির দেয়ালে লিখনের মধ্যদিয়ে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে ফা-আরদ্বীনকে।

ফা-আরদ্বীন রহমান বলেন, ‘রবিবার রাত ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকালেও লেখাটি ছিল না। ১৮ জুলাই পুলিশের হাতে আটকের পর থানা ও জেলখানায় দফায় দফায় নির্যাতনের শিকার হয়েছি। এখনো সুস্থ হতে পারিনি। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে আছি। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ শুরু করায় আমাকে হুমকি দিতেই পরিকল্পিতভাবে কাজটি করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফা-আরদ্বীন রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে হুমকি

প্রকাশের সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫