বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত

রাজবাড়ী জেলার ২৬তম ডিসি সুলতানা আক্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 348

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) মিজ সুলতানা আক্তারকে রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। একই আদেশে রাজবাড়ীর বর্তমান ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়নগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকুরি শুরু করেন। শুরুতে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান।

উচ্চশিক্ষা শেষ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরে তাকে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলার ২৬তম ডিসি সুলতানা আক্তার

প্রকাশের সময় : ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫