বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

পিএসসির চিঠি-শিক্ষার্থীদের আবেদনে ৬ সদস্যের শপথ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 152

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) গত ২ জানুয়ারি নিয়োগ পাওয়া ছয়জন সদস্যের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। তবে নিয়োগ পাওয়াদের মধ্যে তিন সদস্যের ব্যাপারে আপত্তি তুলে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দিন পিএসসিও শপথ অনুষ্ঠান স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে চিঠি দেয়।

পিএসসির চিঠি ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পিএসসিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার পূর্বনির্ধারিত শপথ অনুষ্ঠানটি স্থগিতে পিএসসি থেকে সুপ্রিম কোর্টের যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল। চিঠির পেরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। বিষয়টি পিএসসিকে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরের যথাযথ কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত করতে চিঠি পাঠায় পিএসসি। সেখানে বলা হয়, ‘সরকারি কর্ম কমিশনের পরীক্ষা-সংক্রান্ত জরুরি কাজের জন্য নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯/০১/২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা তাদের আবেদনে সদ্য নিয়োগ পাওয়া ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ ও ড. মো. মিজানুর রহমানের নাম উল্লেখ করেন।

শিক্ষার্থীরা আবেদনে উল্লেখ করেন, সম্প্রতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের শপথ অনুষ্ঠান নির্ধারণ করা হয়। তাই আমরা এ তিন সদস্যকে শপথবাক্য পাঠ না করানোর জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।

গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে আরও ছয়জন সদস্য নিয়োগ দেয়। তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

এর আগে দুই ধাপে পিএসসিতে আটজন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ছয়জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। তবে নতুন নিয়োগপ্রাপ্তরা এখনো যোগদান করেননি। শপথ গ্রহণ করে তারা কাজে যোগ দেন। তবে সেই শপথ অনুষ্ঠানই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিএসসির চিঠি-শিক্ষার্থীদের আবেদনে ৬ সদস্যের শপথ স্থগিত

প্রকাশের সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫