বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস: সুমাইয়ার ব্রোঞ্জ জয়ে শুরু বাংলাদেশের পদকযাত্রা ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী বুটের আঘাতে উঠে যাওয়া মাটির টুকরোর ‘অ্যাসিস্ট’, ফার্নান্দেসের অদ্ভূত গোল কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, এরপর পিটুনি শুরু হলো যেখানে

পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 253

রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। তবে সেটি এখনই করা যাচ্ছে না। রোহিঙ্গাদের পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফাকেশন পদ্ধতি তুলে নেওয়া সম্ভব নয়।

এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে।

আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের মধ্যেই সবার জন্য ই-পাসপোর্ট করে যেতে চায় বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই এমআরটি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

তবে এ সমস্যার সমাধান ইতোমধ্যে হয়ে গেছে। এমআরটি পাসপোর্ট আর থাকবে না।

এর আগে ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন

প্রকাশের সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫