Dhaka ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বেসরকারিভাবে নির্বাচিত মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে: ট্রাম্প গোপালগঞ্জে বিএনপি প্রার্থীদের জয়, গণভোটে বিজয়ী ‘না’ নিরপেক্ষ নির্বাচনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি : ইসি সানাউল্লাহ

যমুনা রেলসেতু দিয়ে ১২০ কি.মি গতিতে চলল পরীক্ষামূলক ট্রেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 141

দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলসেতু দিয়ে দ্রুত গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে।

রবিবার সকাল ১০টায় দুটি ইঞ্জিনসহ ৬টি বগি নিয়ে সর্বোচ্চ ১২০ কি.মি.গতিতে ট্রেন দুটি চলাচল করছে। ট্রেন দুটি আপ ও ডাউন টাঙ্গাইলের ভুয়াপুর প্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত সিরাজগঞ্জে রবিবার দিনভর এবং সোমবারও চলাচল করবে।

এর আগে ২৬ নভেম্বর ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়েছে।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, সেতুটির কাজ পুরোপুরি শেষ। পরীক্ষামূলকভাবে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলসেতু দিয়ে সর্বোচ্চ ১২০ কি.মি বেগে দুটি ট্রেন পাশাপাশি চলাচল করবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।

পরীক্ষামূলক ট্রেন চলার সময় রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে তিনি জানান। সেতুটিতে কোনও ত্রুটি-বিচ্যুতি আছে কিনা সেজন্য পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যমুনা রেলসেতু দিয়ে ১২০ কি.মি গতিতে চলল পরীক্ষামূলক ট্রেন

প্রকাশের সময় : ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫