Dhaka ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল শতাধিক এনওসি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 159

সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের আবেদন গ্রহণ করার জন্য ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, “বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার জন্য ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা হলো।”

অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেলে আছেন সিনিয়র সহকারী সচিব প্রশাসন-৩ শাখায় সংযুক্ত এফ এম তৌহিদুল আলম এবং সচিবালয় নিরাপত্তা শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন

প্রকাশের সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪