Dhaka ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল শতাধিক এনওসি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

বুধবার রাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 130

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ‘সচিব নিবাসে’ বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে সচিবেরা বসবাস করেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, বুধবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ইস্কাটন গার্ডেন রোডের ২০ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, যে ভবনে আগুন লেগেছে, সেটি সরকারি ভবন। ওই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে এ ভবনে আগুন লাগার পাঁচ ঘণ্টা পর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর সময় মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বুধবার রাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও

প্রকাশের সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪