Dhaka ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পৌষের আগেই জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 103

রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে যোগ হয়েছে হিম বাতাস ও কুয়াশা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে কুয়াশা কিছুটা কমতে পারে।

এদিকে, শীতকাল বলতে যা বোঝায়- সেই পৌষ মাসের আরও তিনদিন বাকি। তাই উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর দাপট ধীরে ধীরে আরও বাড়বে। আবহাওয়াবিদরা বলছেন, গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমেছিল। এবারও তেমন হতে পারে। তবে শীতের তীব্রতা সর্বনিম্ন ৪ ডিগ্রিতে নামার আভাস রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পৌষের আগেই জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস

প্রকাশের সময় : ১০:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪