মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার মান্দায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার হরিণাকুন্ডুতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে নৈরাজ্যের প্রতিবাদে পাংশা-কালুখালীতে এমপি হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’ তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা কোথায় ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী আজকের ই-পেপার (১৭ নভেম্বর)

ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 132

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী সাজাপ্রাপ্ত চুমকি কারণকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালত চুমকি কারণের জামিন স্থগিত করেন।

এর আগে গত রবিবার চুমকি কারণকে জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ জুলাই এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ।

দুদক আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় চুমকিকে এক বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাস কারাদণ্ড, ২৭ (১) ধারায় প্রদীপ ও চুমকিকে আট বছর কারাদণ্ড, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় প্রদীপ ও চুমকিকে ১০ বছর কারাদণ্ড ও চার কোটি টাকা জরিমানা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় প্রদীপ ও চুমকিকে দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাস কারাদণ্ড দেন আদালত। সব কারাদণ্ড একসঙ্গে চলবে।

মামলার শুরু থেকে চুমকি কারণ পলাতক থাকলেও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের শেষ দিন আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সেই থেকে কারাবন্দি চুমকি কারণ।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এই হত্যা মামলায় প্রদীপসহ দু’জনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত

প্রকাশের সময় : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪