Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মামলা বাণিজ্যের অভিযোগে আদাবর থানার এসআইকে প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 121

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের হয়রানিসহ মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আদাবর থানার উপ-পরিদর্শককে (এসআই) শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে তাকে প্রত্যাহার করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা বলেন।

তিনি বলেন, আমার লোক যে সব ভালো তা বলব না। জুলাই গণঅভ্যুত্থানের মামলা বাণিজ্যে পুলিশও জড়িত। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রবিবার একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যিনি আমার লোক, এই কাজে লিপ্ত ছিল।

এদিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, রবিবার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মামলা বাণিজ্যের অভিযোগে আদাবর থানার এসআইকে প্রত্যাহার

প্রকাশের সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪