সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার আজকের ইপেপার (১৬ নভেম্বর) রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টে আপিল শুনানি শুরু ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া

আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি চন্দন ৭ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / 168

চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি চন্দনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলার আরেক আসামি রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এসব আদেশ দেন।

এর আগে, বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চন্দনকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে তাকে কোতোয়ালি থানায় আনা হয়। একই মামলার আরেক আসামি রিপন দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সাইফুল হত্যা মামলার দুই আসামিকে আজ (শুক্রবার) আদালতে তোলা হয়। এ সময় তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করেন। শুনানি শেষে প্রধান আসামি চন্দনকে ৭ দিন এবং আরেক আসামি রিপনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি চন্দন ৭ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪