বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’ নামে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / 192

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’।

মঙ্গলবার রাত আটটায় সংগঠনটির ফেসবুক পেইজে ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সংগঠক ও অ্যাক্টিভিস্ট জালালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসেবে রয়েছেন তাশাহুদ আহমেদ রাফিম।

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ যাত্রা শুরু করেছে। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারকে কেন্দ্র করেই সকল কার্যক্রম চলমান রাখবো। এর আগে আমরা নিজেদের জায়গা থেকে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম, এখন সময় এসেছে সকলে একত্রিত হয়ে কাজ করার। সেই লক্ষ্যেই আমরা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। ক্যাম্পাসের সর্বোচ্চ উন্নতির সাধনে আমরা সর্বদা তৎপর থাকার প্রত্যাশা রাখি।’

সদস্য সচিব হাসান ইনাম বলেন, জাতীয় রাজনীতি এবং ছাত্ররাজনীতির মধ্যে তেমন পার্থক্য এত বছর দেখা যায়নি। লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনগুলো চাইলেও নিজেদের মনমতো কাজ করতে পারে না। আমাদের এই সমস্যায় পড়তে হবে না। আমরা ছাত্ররাজনীতির প্রচলিত সংজ্ঞা পাল্টাতে চাচ্ছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’ নামে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ০৩:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪