Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

সাত কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / 109

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

‌’রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। সেই সমন্বিত প্রাতিষ্ঠানিকের কী নাম দেওয়া যায়, সেটি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা চাইলেও সেটি পর্যবেক্ষণ করতে পারবে। ‘

বুধবার ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অর্ন্তভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে। যেসব সমস্যাগুলো রয়েছে, সেগুলো প্রতিষ্ঠান প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাত কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে: শিক্ষা উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪