গুরুত্বপূর্ণ সংবাদ:
অস্ত্র কেনাবেচার সময় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / 389

অস্ত্র কেনাবেচার সময় একটি ওয়ান শুটারগানসহ আশিক সরদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শুক্রবার রাতে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই উপজেলার ছোট নুরপুর গ্রামের খালেক সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, একজন অস্ত্রধারী ব্যক্তি সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রির জন্য দাদশী বাজার এলাকায় আসছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে দাদশী আগমাড়াই এলাকায় চেকপোস্ট বসিয়ে আশিক সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে অস্ত্রটি উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যদের আইনের আওতায় আনা হবে। অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় আশিকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :






















