গুরুত্বপূর্ণ সংবাদ:
অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / 194

রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল গ্রাম থেকে মঙ্গলবার সকালে একটি ওয়ান শুটারগান ও ১০ পিচ ইয়াবাসহ শরিফ সরদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের শহিদ সরদারের ছেলে। সে একজন সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শরিফকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশী চালিয়ে শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি ওয়ান শুটারগান ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে অস্ত্র ও মাদক আইনে রাজবাড়ী সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শরিফের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
Tag :























