Dhaka ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
\ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার

পাংশায় স্কুল শিক্ষক হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / 258

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গায় স্কুল শিক্ষক মিজানুর হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। শনিবার দিবাগত রাতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসয় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি বোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পাংশা উপজেলার নাওড়া বনগ্রামের মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার, শেখপাড়ার নুর আলী মন্ডলের ছেলে রাসেল মন্ডল এবং কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে রমজান শেখ। এই নিয়ে এ হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় রোববার পাংশা থানায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠি হয়। ব্রিফিংয়ে জানানো হয়, স্কুল শিক্ষক মিজানুর রহমান হত্যার তদন্তে তারা জানতে পেরেছেন সাতজন এই হত্যায় প্রত্যক্ষভাবে এবং একজন সংবাদদাতা হিসেবে উপস্থিত ছির। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে তারা ১৬৪ ধারা জবানবন্দীতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তী অনুযায়ী তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও দুইটি বোমা উদ্ধার করা হয়। আসামিদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), পাংশা থানার ওসি মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রোববার রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুল শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

\ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার

পাংশায় স্কুল শিক্ষক হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩