Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার
মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি

পৌর কাউন্সিলর পলাশ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 219

 রাজবাড়ী শহরের নিউ কলোনী এলাকায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে সোমবার রাত ১টার দিকে রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তিনি রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার বাসিন্দা।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী শহরের নিউ কলোনী এলাকার বাসিন্দা সৈয়দা সামসুন্নাহারের দায়ের করা মামলায় কাউন্সিলর পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বাদী অভিযোগ করেছেন, তিন বছর আগে তার স্বামী ফজলুর রহমান মারা যান। তার তিন মেয়ে নিয়ে রেলের কোয়ার্টারে মানবেতর জীবনযাপন করছেন। জীবন জীবীকার জন্য নিউ কলোনীর মোড়ে ৩৬০ বর্গফুট জায়গা রেল থেকে লীজ নিয়ে একটি দোকানঘর নির্মাণ কাজ শুরু করেছেন। সোমবার দুপুর তিনটার দিকে কাউন্সিলর পলাশের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠি সোঠা, লোহার রড নিয়ে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তিনি ও তার মেয়ে বিষয়টি জেনে তাৎক্ষণিক সেখানে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে ও শ্লীলতাহানি ঘটায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই মাহবুবুর রহমান জানান, মা-মেয়েকে মারপিট ও শ্লীলতাহানির ঘটনায় কাউন্সিলর পলাশ ও বাবু নামে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরও চার পাঁচজনের বিরুদ্ধে সোমবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। রাত ১টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত¡র এলাকা থেকে কাউন্সিলর পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়। অপর আসামি বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি

পৌর কাউন্সিলর পলাশ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩