গুরুত্বপূর্ণ সংবাদ:
গাঁজা সেবনকালে আটক ৪
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / 204
গাঁজাসেবনকালে চার যুবককে আটক করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার ব্যাংকপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ সাগর শেখ(২২), মোঃ রিয়াজ শেখ(২১), মোঃ রাকিব শেখ(১৯) এবং সাকিব মোহাম্মদ(১৯)।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে কাজীকান্দা ব্যাংকপাড়ার একটি আমবাগান থেকে গাঁজাসেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই নজরুল ইসলাম, এএসআই মোঃ মফিজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
Tag :


























