Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মসজিদ, মন্দির ও গির্জার অনুদানের চিঠি বিতরণ মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আসামের ভয়াবহ বন্যা : দুর্গতদের পাশে সালমান খান ও আলিয়া ভাট ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের পরিচ্ছন্নতাকর্মীকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / 181

 রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের পরিচ্ছন্নতা কর্মী বাসুদেব মন্ডলকে জাঁকজমকপূর্ণভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজের শিক্ষক মন্ডলীর উদ্যোগে বুধবার সকালে কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার করের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তৃতা করেন উপাধ্যক্ষ একেএম ইকরামুল করিম, সহযোগী অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ, আবু জিহাদ আনছারী, আব্দুল হামিদ খান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এসএম সামসুজ্জামান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহাসান হাবীব হাসু।

বক্তারা বলেন, বাসুদেব মন্ডল কলেজের প্রতিষ্ঠাকাল থেকে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে শ্রম দিয়ে গেছেন। তার কথা সবার মনে থাকবে।

অনুষ্ঠানে বাসুদেব মন্ডল ছাড়াও তার স্ত্রী অপর্না মন্ডল ও তাদের ছেলে তন্ময় মন্ডল উপস্থিত ছিলেন। তাদের হাতে বিদায় বেলায় উপহার তুলে দেন শিক্ষকরা। এরপরে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের পরিচ্ছন্নতাকর্মীকে বিদায় সংবর্ধনা

প্রকাশের সময় : ০৯:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩