Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য
উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রী

বই উৎসবে মুখর স্কুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / 240

বছরের পথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা। রাজবাড়ী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার মাধ্যমিক স্তরের ২৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৮ হাজার ৭৯৯ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হচ্ছে। মোট বইয়ের চাহিদা ১৬ লাখ ১৯ হাজার ৩৬৩টি।

একই সাথে জেলার ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১৭ হাজার ৩০১ জন ছাত্র-ছাত্রীকে নতুন বই দেওয়া হয়েছে।

রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

এছাড়া রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রী

বই উৎসবে মুখর স্কুল

প্রকাশের সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩