Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা নওগাঁয় দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফরিদপুরে হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিহত ১০ মাসের শিশু ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি: শীর্ষ পদে আলোচনায় যাঁরা টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা

রাজবাড়ীতে ২ দিন ব্যাপী সাহিত্য মেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 178

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার লক্ষে শুক্রবার থেকে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে দুই দিন ব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করেন ।

এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, বাংলা একাডেমির উপ পরিচালক কুতুব আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।

আলোচনা শেষে রাজবাড়ী জেলার সাহিত্য সংস্কৃতি কবিতা ছড়া বিষয়ে প্রবন্ধ পাঠ করেন অ্যড. দেবাহুতি চক্রবর্তী, কবি নেহাল আহমেদ ও কবি খোকন মাহমুদ। এসব বিষয়ে আলোচনা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল আলম ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। বিকেলে অনুষ্ঠিত হয় লেখক কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ দেন সাইফুল আলম, কুতুব আজাদ এবং অলিউল আযম তৈমুর। জেলার সাহিত্য আমোদীরা মেলায় অংশগ্রহণ করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ২ দিন ব্যাপী সাহিত্য মেলা

প্রকাশের সময় : ০৮:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২