গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / 211
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা নামক স্থানে মোটরসাইকেল উল্টে গিয়ে আবু সাইদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সে একই উপজেলার শালকী গ্রামের বকুল আহমেদের ছেলে। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইমরান হোসেন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ইমরান ও সাইদ মোটরসাইকেলে করে বাড়ি থেকে গড়াকোলা বাজারের দিকে যাচ্ছিল। গাড়াকোলা এলাকায় পৌছালে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি উল্টে পড়ে যায়। এসময় শিশু সাইদ ঘটনাস্থলেই মারা যায় ও চালক ইমরান আহত হয়। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :


























