গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে করোনায় একজনের মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / 262

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনা আক্রান্ত হয়ে বুধবার জনাব আলী শেখ নামে একজন মারা গেছেন। বুধবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়া গ্রামের বাসিন্দা।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন জানান, জনাব আলী করোনার উপসর্গ নিয়ে বুধবার সকালেই হাসপাতালে ভর্তি হন। র্যাপিড অ্যন্টিজেন টেস্টের মাধ্যমে তার করোনা শনাক্ত হয়। পরে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৮১টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১১ জন।
Tag :



















