Dhaka ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / 279

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার এলাকা থেকে শনিবার আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উড়াকান্দা থেকে মধুরদিয়া রাস্তার মাঝামাঝি ৩০ ফুট দূরে একটি ফাঁকা স্থানে ওই ব্যক্তির লাশ পাওয়া  গেছে। লাশের পাশে একটি গামছা, একটি চাকু ও রক্ত দেখা গেছে। এলাকাবাসীর ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর রাতের আঁধারে তার লাশ এখানে রেখে গেছে দুর্বৃত্তরা।

বরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোসলেম উদ্দিন জানান, নিহত ব্যক্তিকে এলাকার কেউ চিনতে পারেনি।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত  হোসেন শনিবার দুপুরে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি উদ্ঘাটনের জন্য পিবিআই, সিআইডি এবং ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়গুলো পর্যবেক্ষণ করার পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১