শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে

রাজবাড়ীতে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • / 399

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুজন হলো কুষ্টিয়া জেলার মিলপাড়া এলাকার তোফাজ্জেল শেখের ছেলে ফজলু শেখ ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্যানালঘাট এলাকার মৃত জনাব আলী শেখের ছেলে জাহাঙ্গীর শেখ। শুক্রবার সকালে রাজবাড়ী ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য  জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ফজলু শেখকে  গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার ফজলুর দেওয়া তথ্যমতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে একটি এলজি ওয়ান শুটারগান ও এক রাউন্ড শটগানের গুলিসহ জাহাঙ্গীর শেখকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী। তারা তাদের সহযোগীদের নিয়ে রাজবাড়ী জেলাসহ আশেপাশে চাঁদাবাজী, ডাকাতি, খুনসহ নানা অপরাধ করে আসছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় শুক্রবার কালুখালী ও গোয়ালন্দ ঘটি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আসামীদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে রাজবাড়ীর ডিআইও (ওয়ান) সাইদুর রহমান, ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১