Dhaka ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা

পাংশায় ৮ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • / 333

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় আট বছরের  এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বুধবার রাতে এনজিও কর্মকর্তা আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। পাংশার মৌরাটে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত  ছিলেন তিনি।

পাংশা  থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে  জানা যায়, গত ২৫ জুলাই আতিয়ার রহমান তারই অফিসের নি¤œপদস্থ  এক কর্মকর্তার আট বছরের মেয়েকে ডেকে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। পরে বিষয়টি  জানাজানি  হয়। এব্যাপারে নিপীড়িত শিশুর বাবা  বাদী হয়ে বুধবার পাংশা থানায় আতিয়ার রহমানের রহমানের বিরুদ্ধে মামলা করেন। ইতিপূর্বেও আতিয়ার রহমান এ ধরনের ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছে এলাকাবাসী।

পাংশা থানার এসআই জুয়েল রানা  জানান, আতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার রাত  ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। ভুক্তভোগীসহ কয়েকজনের সাথে কথা বলে  ঘটনার সত্যতা আছে বলে  প্রতীয়মান হয়। শিশুটির ২২ ধারা জবানবন্দী রেকর্ডের জন্য তাকেও আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ৮ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১