শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে

রাজবাড়ীতে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / 299

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার  আলীপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামে মঙ্গলবার সকালে ইজিবাইক চাপায় নুসরাত নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। সে একই গ্রামের কামেজ শেখের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, নুসরাত তার বাবা কাজেম শেখের সাথে বাজার থেকে একটি ইজিবাইকে করে বাড়ির সামনে গিয়ে নামে। কাজেম  শেখ ভাড়া মেটানোর সময় নুসরাত দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। ওই সময় অপর একটি ইজিবাইক তাকে চাপা দেয়।  গুরুতর আহতাবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ  সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী  ইজিবাইক ও তার চালককে  আটক করেছে। এব্যাপারে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১