Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

গোয়ালন্দে পদ্মায় ধরা পড়েছে বিরল প্রজাতির বাওস মাছ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / 280

জনতার আদালত অনলাইন ॥ পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে ৩ ফুট দৈর্ঘ্যরে একটি বিরল প্রজাতির বাওস মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ২ কিলোমিটার ভাটিতে চর কর্ণেশনা এলাকায় সৌখিন মাছ শিকারী বাচ্চু শেখের চায়না দুয়ারীতে ৩ কেজি ২শ গ্রাম ওজনের এ মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটের দুলাল চালাকের আড়তে আনা হলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ১১শ টাকা কেজি দরে মোট ৩ হাজার ৫২০ টাকায় মাছটি কিনে নেন। এসময় বিরল প্রজাতির অদ্ভুদ প্রকৃৃতির এ মাছটি দেখতে স্থানীয়রা সেখানে ভিড় করেন।

এই মাছটি সম্পর্কে ব্যবসায়ী শাহজাহান বলেন, এই মাছের প্রকৃত নাম বাওস হলেও স্থানীয়ভাবে আমরা এটাকে বাঙ্গোশ বলে থাকি। এ মাছ সাধারণত সমুদ্রে পাওয়া যায়। কিন্তু আষাঢ় ও শাওন মাসের দিকে মাঝে মাঝে পদ্মা নদীতে এটি ধরা পড়ে। এই মাছটির দ্বারা শারীরের ব্যাথা উপশম হয় এবং মাছটি খুবই সুস্বাদু। তাই মাছটি আমি বিক্রি না করে পরিবার-পরিজনদের নিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত বিরল প্রজাতির এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এ সব মাছ মাঝে মধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। এ মাছ অনেক সুস্বাদু ও দামি।

এ বিষয়ে তিনি আরো বলেন, এ ধরনের সামুদ্রিক মাছ বিলুপ্তপ্রায় প্রজাতির মধ্যে পড়ে। দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সংরক্ষনের জন্য আমরা দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় তিনটি বদ্ধ জলমহালে অভয় আশ্রম করতে উর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে পদ্মায় ধরা পড়েছে বিরল প্রজাতির বাওস মাছ

প্রকাশের সময় : ০৭:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১