গুরুত্বপূর্ণ সংবাদ:
বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিরাজউদ্দিনের ইন্তেকাল

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / 627

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিরাজউদ্দিন খান (৭৭) সোমবার দিবাগত রাত দুইটার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের বাসিন্দা সিরাজউদ্দিন খান মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক, মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি, নাতনী, আত্মীয় ম্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহরের আটাশকলোনী কবরস্থানে দাফন করা হয়।
Tag :






















