Dhaka ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু

জিনের ভয় দেখিয়ে ২ কিশোরীকে ধর্ষণকারী সবুর গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • / 537

জনতার আদালত অনলাইন : জিনের ভয় দেখিয়ে নানা কৌশলে দুই কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি ভন্ড প্রতারক সবুর মন্ডল ওরফে সবুজকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের প্রাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের মৃত ভোলাই মন্ডলের ছেলে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, গত ১৫ জুন সবুর মন্ডলের বিরুদ্ধে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি সবুর মন্ডল ওরফে সবুজের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে পৃথক দুটি মামলা হয়। আদালতের নির্দেশে দুটি মামলাই পাংশা থানায় রেকর্ড করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলে। এরপর থেকে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েও সবুর মন্ডলকে গ্রেপ্তার করতে পারেনি। শনিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় সবুর তার পরিবারের সাথে দেখা করতে বাড়িতে যাবে। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সবুরকে গ্রেপ্তার করে। প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করেছে।

প্রসঙ্গত, ভন্ড সাধু সবুর মন্ডল তার বাড়িতে জ¦ীনের আসন বসায়। স্থানীয় এক কিশোরীকে জিনের ভয় দেখিয়ে সেই আসনে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সবুর মন্ডল এবং কিশোরীকে জানায়; এটা জিন করেছে। জিনকে আরও ৪১ বার এভাবে সন্তুষ্ট করতে হবে। নাহলে তার পরিবারের খুবই ক্ষতি হবে। এসব কথা বলে তাকে আরও চারবার ধর্ষণ করে।

একই গ্রামের আরেক কিশোরীর বাবাকে ধনী করার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সবুর মন্ডল। ধর্ষণের ঘটনা কাউকে জানালে জিন পুরো পরিবারকে পুড়িয়ে মারবে বলে কিশোরীকে জানিয়েছিল সে।  এমন ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে সবুর।

এছাড়া  জিনের মাধ্যমে চাকরী পাইয়ে দেওয়া,  মামলা থেকে রেহাই পাওয়া, জমি উদ্ধারসহ বিভিন্ন কথা বলে মানুষের কাছ থেকে সে টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিনের ভয় দেখিয়ে ২ কিশোরীকে ধর্ষণকারী সবুর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১