সাংবাদিকদের সাথে সদর থানার নবাগত ওসির মতবিনিময়

- প্রকাশের সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / 370

জনতার আদালত অনলাইন : রাজবাড়ী সদর থানার নবাগত ওসি একেএম শাহাদত হোসেন জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার বিকেলে রাজবাড়ী সদর থানা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওসি সকলের সহযোগিতা কামনা করে বলেন, অপরাধী যেই হোক তার ছাড় নেই। সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাবো। অন্যায় যেই করুক আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক অ্যড. খান মো. জহুরুল হক, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও সময়টিভির জেলা প্রতিনিধি করিম ইসহাক, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের জেলা প্সৌরতিনিধি মিত্র শীল, অর্থ ও দপ্তর সম্পাদক সুমন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রেজাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






















