গোয়ালন্দে ৯ জুয়াড়ি গ্রেফতার
- প্রকাশের সময় : ০৭:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / 256
জনতার আদালত অনলাইন ॥গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে। জব্দ করেছে নগদ ৬ হাজার ২৮০ টাকা ও কয়েক সেট তাস ।
শুক্রবার দুপুর সারে ১২ টার দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশ দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট সংলগ্ন ছাত্তার মেম্বার পাড়ায় এ অভিযান চালায়। এ সময় সেখানকার রানা স্টোর নামক একটি দোকানের পেছনে সংঘবদ্ধভাবে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রাজ্জাক মন্ডল (৪৮), লিটন মোল¬া (৩০),মুক্তার মন্ডল (৪৬),গেদা মন্ডল (৬০),নজরুল বিশ্বাস (৩৫), রুবেল শেখ (২২), সামাদ সরদার (৩২), চাঁদ মিয়া সরদার (৩৫) এবং সেকেন মোল্লা (৫৫)। এরা সকলেই দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, জুয়া খেলার মাধ্যমে তারা আইনত অপরাধ করেছেন। তাছাড়া এ ধরনের জুয়া খেলার কারনে জুয়াড়ীদের পরিবারে অশান্তি লেগেই থাকে। জুয়ার টাকা জোগার করতে তারা অন্যান্য অপরাধের দিকে ধাবিত হচ্ছে। সমাজকে কলুষিত করছে। তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।























