শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

রাজবাড়ীতে চলছে কঠোর লকডাউন, করোনায় আক্রান্ত আরও ৪২ জন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • / 737

জনতার আদালত অনলাইন ॥ করোনা সংক্রমণ ঊর্ধ্বমূখী হওয়ায় রাজবাড়ীতে মঙ্গলবার সকাল থেকে চলছে কঠোর লকডাউন। কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানে ভিড় ছিল বরাবরের মতই। শপিং মল,  বিপনী বিতানগুলো বন্ধ থাকলেও শহরের মধ্যে কিছু কিছু দোকান খোলা রেখে বেচাকেনা করেছে- এমনটি দেখা গেছে। শহরে যানবাহন চলাচল  ছিল সীমিত। রিক্সা, অটোরিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান রাজবাড়ী শহরের বড়পুল, বাজার , গোয়ালন্দ মোড় এলাকায় সার্বিক পরিস্থিতি তদারকি করেন। লকডাউনে ট্রেন, বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে  আরও ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৫৭ শতাংশ।

রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে ১৬ জন  হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সদর হাসপাতালে আটজন,  পাংশায় একজন ও গোয়ালন্দে সাতজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চলছে কঠোর লকডাউন, করোনায় আক্রান্ত আরও ৪২ জন

প্রকাশের সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১