Dhaka ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • / 671

জনতার আদালত অনলাইন ॥ অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে রোববার রাতে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বিশ^ানাথ চন্দ্র কুন্ডুর ছেলে বিকাশ কুমার কুন্ডু ও একই উপজেলার বেনীনগর গ্রামের ভৈরব চন্দ্র কুন্ডুর ছেলে প্রদীপ কুমার কুন্ডু।

রাজবাড়ী সদর থানার এএসআই বাদশা বুলবুল জানান, রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা অস্ত্র মামলায় ২০১৪ সালে বিকাশ ও প্রদীপের সাত বছরের কারাদন্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তারা পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ী শহরের মুরগীর ফার্ম এলাকা থেকে বিকাশকে গ্রেপ্তার করা হয়। পরে বিকাশের দেওয়া তথ্যানুযায়ী বেনীনগর এলাকা থেকে প্রদীপকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১